আজ আবার তোমাকে নিয়ে লিখতে বসলাম
এখানের সময়টা বড্ড চুপচাপ --
আজকাল সারাদিনের পর এই
নিস্তব্ধতা বড্ড ভালো লাগে
তোমাদের সেই বিলাসিতার মত ।
এরা আমাকে এখানে সারাদিন বেঁধে রাখে জান -----
সারাদিনের পর রাত্রিতে একন খাবার দেয় ;
একটুকরো রুটি আর পলিথিনে মোরা
এক প্যাকেট জল ।
খুব কষ্ট পাছি জান রিনা ;
এরা আমাকে সারাদিন খাবার দেয়না,
খাবার চাইলে চাবুক মারে!
আর তেষ্টায় জল চাইলে ,
আরো মারে!
পিঠের কালসিটে দাগগুলো,
চাবুকের ঘায়ে করা হয়েগেছে ।
এরা আমাকে গালাগাল করে!
আমার অতীতের অহঙ্কারকে ,
বারবার আঘাত করে!
কখনো হিংস্র নখ দিয়ে;
চিরে ফেলতে চায়---
কিন্তু আমি আজ বলিনি ;
আমার সমীকরণ ..
বলবও না ।
বড্ড ভালোবেসেছিলাম না ----
বড্ড ভালোবেসেছিলাম না ----
তোমার সাথে অগোচরে খেলার ছলে ,
কখনই সব তৈরী করেছি ।
ভালোবেসেছি হয়ত তোমার চেয়েও বেশী।
দিনের সপাক সপাক সব্দের বেতগুলো !
তোমার হাসির সব্দের মত কানের পাশে ,
ঘুরে ফেরে ।
ঘুরে ফেরে ।
আমার ঠোটএর কোনে হাসি দেখে ;
ওরা আরো হিংস্র হয়ে ওঠে !
আরো মারে !
একসময় আমি জ্ঞান হারাই,
তোমার চুলের মিষ্টি গন্ধে ।
রিনা এরা বড্ড খারাপ ;
জানিনা এরা কবে আমাকে ছারবে--
হয়তবা পৃথিবী থেকে সরিয়ে দেবে !
তোমার স্মৃতিটুকু নিয়ে অগোচরে ,
হয়তবা আরাল হয়ে যাব ।
দুখ পেয়না রিনা
আমি আবার ফিরব ----
ফিরবই ।
No comments:
Post a Comment