আমার সপ্নেভেজা ঘুমে
রাতের গভীরে হতাশা
তোমার চিলেকোঠা রাতে
নামল কুয়াশা
এক গল্পে ঘেরা জীবন
ছিল এমনি খামখেয়ালী
ভাঙ্গলো হঠাত সকাল
এক হান্চ্কা আনাড়ি।
চোখ আটকে গেছে দুরে
তোমায় ভেজা চুলে দেখে
আজ মিষ্টি খেয়ালে
জীবন হাঁটতে আবার শেখে
গভীর ঘুমের রাতে
তোমার নামটি ধরে ডেকে
সিগারেটের ছাই-এ
মনে রেখেছি সেমুখ এঁকে ।