Pages

Wednesday, 7 November 2012

সত্যি বলছি

আমার সপ্নেভেজা ঘুমে 
        রাতের গভীরে হতাশা 
তোমার চিলেকোঠা রাতে 
        নামল কুয়াশা 

এক গল্পে ঘেরা জীবন 
       ছিল এমনি খামখেয়ালী 
ভাঙ্গলো হঠাত সকাল 
       এক হান্চ্কা আনাড়ি। 

চোখ আটকে গেছে দুরে 
      তোমায় ভেজা চুলে দেখে 
আজ মিষ্টি খেয়ালে 
      জীবন হাঁটতে আবার শেখে 

গভীর ঘুমের রাতে 
      তোমার নামটি ধরে ডেকে 
সিগারেটের ছাই-এ 
      মনে রেখেছি সেমুখ এঁকে ।


Thursday, 8 March 2012

শেষ চিঠি

আজ আবার তোমাকে নিয়ে লিখতে বসলাম 
এখানের সময়টা বড্ড চুপচাপ --
আজকাল সারাদিনের পর এই 
নিস্তব্ধতা বড্ড ভালো লাগে 
তোমাদের সেই বিলাসিতার মত ।

এরা আমাকে এখানে সারাদিন বেঁধে রাখে জান -----
সারাদিনের পর রাত্রিতে একন খাবার দেয় ;
একটুকরো রুটি আর পলিথিনে মোরা
এক প্যাকেট জল ।

খুব কষ্ট পাছি জান রিনা ;
এরা আমাকে সারাদিন খাবার দেয়না,
খাবার চাইলে চাবুক মারে!
আর তেষ্টায় জল চাইলে ,
আরো মারে!
পিঠের কালসিটে দাগগুলো,
চাবুকের ঘায়ে করা হয়েগেছে ।

এরা আমাকে গালাগাল করে!
আমার অতীতের অহঙ্কারকে ,
বারবার আঘাত করে!
কখনো হিংস্র নখ দিয়ে;
চিরে ফেলতে চায়---
কিন্তু আমি আজ বলিনি ;
আমার সমীকরণ ..
বলবও না ।

বড্ড ভালোবেসেছিলাম না ----
তোমার সাথে অগোচরে খেলার ছলে ,
কখনই সব তৈরী করেছি ।
ভালোবেসেছি হয়ত তোমার চেয়েও বেশী।

দিনের সপাক সপাক সব্দের বেতগুলো !
তোমার হাসির সব্দের মত কানের পাশে ,
ঘুরে ফেরে ।
আমার ঠোটএর কোনে হাসি দেখে ;
ওরা আরো হিংস্র হয়ে ওঠে !
আরো মারে !
একসময় আমি জ্ঞান হারাই,
তোমার চুলের মিষ্টি গন্ধে ।

রিনা এরা বড্ড খারাপ ;
জানিনা এরা কবে আমাকে ছারবে--
হয়তবা পৃথিবী থেকে সরিয়ে দেবে !
তোমার স্মৃতিটুকু নিয়ে অগোচরে ,
হয়তবা আরাল হয়ে যাব ।
দুখ পেয়না রিনা 
আমি আবার ফিরব ----
ফিরবই ।   

Saturday, 7 January 2012

LET ME LOVE

কি লিখি তোমায় ?
বৃষ্টিভেজা রোদ্দুরের পরও
প্রতীক্ষা.....
তারপর বহুপথের শেষএ পথপরে
অজান্তে এক
শিশিরভেজা পরশে -
আলতো ছোয়ায়-
আমি আন্দোলিত হলাম |
ঘড়িতে দেখো বিকাল চারটে পাঁচ
ঘরে ফেরা পাখিরা বড় চঞ্চল
সন্ধা নেমে আসে -
সাঁঝ আকাশের সাঁঝ তারা তোমায় মনে পরায়
কেন এমন হয় ? জানিনা -
বড্ড নস্টালজিক এক্ঘেয়েমিগুলোকে
যখন একসঙ্গে করে দেখতে থাকি
মনে করতে থাকি
তখন তুমি -
হিমেল পরশে মিঠেকড়া রদ্দুর আনো
আমি আমার অজান্তেই অস্ফুটে বলি
"LET ME LOVE  ..... LET ME LOVE .... LET ME LOVE "