Pages

Friday, 11 November 2011

অগস্থ-যাত্রায়

আজ আবার আমি আকাশ দেখলাম
মনের স্মৃতিরা বড্ড চঞ্চল
ওদের টুকরো বেদনাগুলো -
আজও ঘুরেফেরে -
অজান্তে বলে ওঠে সেদিনের কথাগুলো....

আমার সব কল্পনাগুলো ,
আমার দেয়া সব সপথগুলো-
আজ আবার নোংরা চোখে আমাকে
ব্যঙ্গ-বিদ্রুপে ছিঁড়ে খায় |

 আজ আর নেই সেই তিস্তাপারের বিকালগুলো
 আজ আর নেই সেই উস্নতার সকালগুলো
 আজ সকাল বিকাল মিশেছে হতাশায়;
 আমি আজ কি সত্যি ভালো !!

 তবুও আজও আকাশ দেখি;
 হয়ত দেখার তাগিদেই -
 আবার হাঁটি স্রোতের টানে -
 সময়গুলো সেদিনও থামেনি
 আজ না |

 আমি,আমার চারপাশ আজও হাটছে,
" অগস্থ-যাত্রায় "..........

No comments:

Post a Comment